রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের চেয়ারম্যান হলেন হারুনুর রশীদ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ| বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ ¯^াক্ষরিত ১৯ এপ্রিলের এক অফিস সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে| সার্কুলারে আরো জনানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (পিও ২৬ অব ১৯৭৩) এর আর্টিকেল ৭.৩ অনুয়ায়ী ঢাকা, চট্টগ্রাম খুলনা ও রাজশাহী সিটির ক্ষেত্রে মেয়র/প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ সংশ্লিষ্ট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন| এদিকে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ইউনিটের নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ| সোমবার সকাল ১০টায় জেলা পরিষদে প্রশাসকের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়|