রাজশাহীর বেলপুকুরে অভিযান চালিয়ে অপহৃত ২ কিশোর উদ্ধার

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ দিন ধরে নিখোঁজ থাকা ২ কিশোরকে উদ্ধার করেছে রাজশাহী র্যাব-৫। অপহৃত কিশোররা হলো- রিফাত ইসলাম ও আকাশ আহমেদ। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে গত ২৮ ফেব্রুয়ারী মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকা থেকে নিখোঁজ হয় রিফাত ও আকাশ। পরে ভিকটিমের পরিবার মতিহার থানায় ২ টি সাধারণ ডায়েরী করেন। পরে নিখোঁজ ভিকটিমদ্বয়’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল রাতে উদ্ধারের পর ঐ ২ কিশোরকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।