যুক্তরাষ্ট্র আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ইরান
ইরানি আলোচকদের নেতা মোহাম্মদ বাঘের গালিবফ জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ২১ ঘণ্টার আলোচনার পর গালিবফ রবিবার এক্স-এ এক পোস্টে এ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আলোচনার আগে আমি জোর দিয়েছিলাম যে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ও সংকল্প রয়েছে, কিন্তু আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা অপর পক্ষকে বিশ্বাস করি না। ইরানি প্রতিনিধিদলে আমার সহকর্মীরা ১৬৮টি গঠনমূলক ও দূরদর্শী প্রস্তাব পেশ করেছেন, কিন্তু আলোচনার এই পর্বে অপর পক্ষ শেষ পর্যন্ত প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। গালিবফ তার পোস্টে আরো লিখেছেন, “আমেরিকা আমাদের যুক্তি ও নীতি বুঝতে পেরেছে এবং এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না। ইরানের সংসদের স্পিকার এবং দেশটির ইসলামী শাসনের একজন প্রবীণ নেতা গালিবফ বলেছেন, “ইরানি জাতির অধিকার সুরক্ষিত করার জন্য সামরিক সংগ্রামের পাশাপাশি কূটনীতিও আরেকটি পদ্ধতি এবং আমরা ইরানিদের ৪০ দিনের জাতীয় প্রতিরক্ষার অর্জনগুলোকে সুসংহত করার প্রচেষ্টা কখনো বন্ধ করব না।