ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৬টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫টায় বাহাদুরগঞ্জ গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াজদানী আল রাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।