ভোলাহাটে নবাগত ওসি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১

Oplus_131072

ভোলাহাট থানায় যোগদানের প্রথম কর্মদিবসে নবাগত ওসি’র নির্দেশে অবৈধ ৯৮ বোতল মাদক ভারতীয় মাদকদ্রব্য সহ ১ জনকে আটক করা হয়েছে| আটক ব্যক্তি মুশরিভুজা গ্রামের মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের ছেলে গোলাম রব্বানী| পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ভোলাহাট থানার ওসি আব্দুল বারিকের নির্দেশে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়| এসময় মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ হাতেনাতে রাব্বানীকে আটক করা হয়| ওসি আব্দুল বারিক জানান, এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে|