ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাববাজার থেকে শুরু করে ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, দলদলী কাউন্সিল মোড়, মুশরীভূজা বাজার, আলী মোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, বৃহত্তর পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সকল স্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।