ভোলাহাটে আগুনে পুড়ে শেষ চার পরিবার
ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা ঈদগাহপাড়ায় আগুনে পুড়ে শেষ হয়ে গেছে চারটি পরিবার। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে দুইটার দিকে জিয়াউর রহমানের শোয়ার ঘরে মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় আগুন লেগে মুহূর্তেই ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মৃত রাইনুদ্দীনের ছেলে জিয়াউর রহমান, মৃত এস্তাব আলীর স্ত্রী চাঁদ ও ছেলে তরিকুলের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত টিম লিডার ও স্টেশন অফিসার শ্রীকৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ লাখ টাকা ধরা হয়েছে।