বায়ুদূষণে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়| এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়| আজ সকাল ১০টা ১৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুর মান ১৬৫| তালিকায় শীর্ষে উঠে আসা হ্যানয়ের বায়ুর মান ১৭৬| ১৭০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি| এছাড়াও চতুর্থ স্কোরে থাকা পাকিস্তানের করাচির স্কোর হচ্ছে ১৬২| এ ছাড়া সৌদি আরবের রিয়াদ ১৫১ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে|