বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা


ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় বাংলাদেশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এনডিটিভি ও পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। এখন কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এনিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।