প্রতিদিন ১১ ঘণ্টা পেট্রল পাম্প বন্ধ রাখার প্রস্তাব মালিকদের

প্রতিদিন পেট্রল পাম্প বন্ধ রাখতে চান মালিকরা। এ ছাড়া ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ চান তারা। এমন আটটি দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ দুপুরে রাজধানীর মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় এসব দাবি জানায় সংগঠনটি। সংগঠনটির নেতারা বলছেন, দেশে বর্তমানে তেলের যে মজুত রয়েছে, তা দিয়ে সংকট মোকাবিলা সম্ভব। এ অবস্থায় যদি প্রত্যেকেই নিজের গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। নাগরিকদের প্রতি আহ্বান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না। এ পরিস্থিতিতে পেট্রল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাংকলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।