পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানি, সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।