নিকোল কিডম্যানের বিরল দৃষ্টান্ত

‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। তবে শুটিং শেষ করেই হাসপাতালে যেতে হলো তাকে। এমন ঘটনা সামনে এসেছে নতুন সিরিজের সেট থেকে। কিডম্যানের সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিনেই ফ্লুতে আক্রান্ত হন তিনি। অফারম্যান বলেন, সকালে জানা যায় কিডম্যানের শারীরিক অবস্থা ভালো নয়। তবুও তিনি সেটে হাজির হন এবং নির্ধারিত শুটিং চালিয়ে যান। কয়েকশো এক্সট্রা শিল্পী নিয়ে বড়সড় সেটে কাজ চলছিল, সেই পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। তার ভাষায়, ‘শরীর খুব খারাপ থাকলেও তিনি পুরো দিনের শুটিং শেষ করেন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঢাবি ছাত্রীর আত্মহত্যা, পুলিশ হেফাজতে শিক্ষক-শিক্ষার্থীঢাবি ছাত্রীর আত্মহত্যা, পুলিশ হেফাজতে শিক্ষক-শিক্ষার্থী এই ঘটনাকে তিনি কিডম্যানের পেশাদারিত্বের এক বড় উদাহরণ বলেই মনে করেন। সিরিজে কিডম্যান অভিনয় করছেন সাবেক কুস্তিগীর ‘লেইস’ চরিত্রে, আর অফারম্যান রয়েছেন ‘জিংক্স’ চরিত্রে। এছাড়াও কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন এলি ফ্যানিং এবং সিরিজে আরও দেখা যাবে মিশেল ফাইফারকে।