নাচোলে বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রমের ইহজগৎ ত্যাগ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিন হেমব্রম (৮০) ইহজগৎ ত্যাগ করেছেন। তিনি ওই গ্রামের মৃত মন্ডল হেমব্রমের ছেলে। গত বৃহস্পতিবার (১৯মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ বহু গ্রনগ্রাহী রেখে েেগছেন। শুক্রবার(২০ মার্চ) সকাল ১১টায় রুদ্রকুন্ড গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ওই গ্রামেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে অংশ নেন নাচোলের সহকারী কমিশনার(ভূমি) রাজিয়া সুলতানা, নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত,স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ।