নাচোলে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক সেমিনার

নাচোল এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ধর্মী নেতৃবর্গের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হলরুমে সোনাইচন্ডী কারিগরি কলেজের জেষ্ঠ্য সহকারী প্রভাষক(অবসরপ্রাপ্ত) মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও পুরোহিত আশিষ কুমার চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন, মহানইল এ্যাডভ্যানটেজ
মিশন স্কুলের ধর্মীয় নেতা সুনিল চঁড়ে, আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিং ও সাবেক সভাপতি যতীন হেমরম, কলিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, নাচোল প্রেসক্লাব ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেীমর সভাপতি অলিউল হক ডলার, সোনাইচন্ডী ব্রাইট স্টার কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরিয়া ম্যানেজার এ্যামব্রোস টুডু, প্রজেক্ট এনিমেটর ষ্টেফান টুডু, এরিয়া সুপারভাইজার রিতা বালাসহ অন্যরা। বক্তারা সমাজে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সমাজ ও ধর্মীয় নেতৃবর্গের ভূমিকা ও করনীয় বিষয়ে আলোচনা করেন।