নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

নওগাঁর বদলগাছী থানার ঝারঘড়িয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৭টার দিকে ঝারঘড়িয়া গ্রামের কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পাশ থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল পদার্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পাশের ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এঘটনায় বদলগাছী থানায় জিডি করা হয়েছে।