দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী

দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না, বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও তিনি বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব তৈরি করতে হবে। আজ বেলা ১১টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মিনু বলেন, আমরা একে অপরের সহকর্মী, কেউ কারো বস নই। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।