ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতারীতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর সবচেয়ে বড় এ সংগঠনটি প্রতিবছর বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। প্রায় এক হাজার চাঁপাইনবাবগঞ্জবাসী ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন।