টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ ফারহান-তারিকের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। পাকিস্তান দলের একদিকে যেমন এসেছে সুখবর, অন্যদিকে তেমনি কয়েকজন তারকা ক্রিকেটারের অবস্থান নেমেছে নিচে। সবচেয়ে বড় সুখবর ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে। দারুণ ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তিনি দুই ধাপ এগিয়ে উঠে এখন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন নম্বরে।
তার সামনে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ তারকা। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যদিও এবারের বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। তবে পাকিস্তানের অন্য ব্যাটারদের জন্য খবরটা ততটা ভালো নয়। ওপেনার সাইম আইয়ুব তিন ধাপ নেমে ৩৪তম স্থানে চলে গেছেন। সাবেক অধিনায়ক বাবর আজম এক ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে। বর্তমান অধিনায়ক সালমান আলি আঘা নেমেছেন ৩৮তম স্থানে, আর ফখর জামান পিছিয়ে গিয়ে অবস্থান করছেন ৮৮ নম্বরে। বোলারদের তালিকায়ও এসেছে পরিবর্তন। স্পিনার আবরার আহমেদ দুই ধাপ নেমে এখন পঞ্চম স্থানে, তার রেটিং পয়েন্ট ৭১২। মোহাম্মদ নেওয়াজ তিন ধাপ পিছিয়ে ১২তম স্থানে। তবে পেসার সালমান মির্জা এক ধাপ এগিয়ে ১৮তম এবং শাহীন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন উসমান তারিক। তিনি এক লাফে ৫৯ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। অন্যদিকে সুফিয়ান মুকিম ১০ ধাপ নেমে ৬০তম এবং শাদাব খান ১০ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে রয়েছেন। সাইম আইয়ুব বোলারদের তালিকায়ও ১১ ধাপ নেমে ৬৬তম স্থানে, আর হারিস রউফ পাঁচ ধাপ পিছিয়ে ৮১তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বড় পরিবর্তন এসেছে তৃতীয় স্থানে, দক্ষিণ আফ্রিকার করবিন বোশ ২১ ধাপ এগিয়ে উঠে এখন তিন নম্বরে।