ঝিলিমে স্মার্ট প্রকল্পের এক্সপোজার ভিজিট, আমবাগানে সোলার ব্যবহারে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর গ্রামে আয়োজিত এক এক্সপোজার ভিজিটে অংশ নিয়ে আমবাগানে সোলার প্যানেলের ব্যবহার ও এর বহুমুখী সুবিধা সম্পর্কে জানলেন ৩০ জন সদস্য।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি পরিচালিত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের উদ্যোগে রোববার বিকেলে এ ভিজিট অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরেজমিনে সোলার প্রযুক্তির প্রয়োগ পদ্ধতি, খরচ সাশ্রয় এবং পরিবেশবান্ধব দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, সহকারী টেকনিক্যাল অফিসার আল মামুন শাহ, স্বপন কুমার সরকার এবং উদ্যোক্তা আব্দুল জব্বার।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ এক্সপোজার ভিজিটের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, কৃষিখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।