জিতলেই সেমিফাইনাল-মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইটে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লেখাতে মরিয়া নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে দেখতে চায় প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।