ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছে ছয় নতুন মুখ। তারা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘুরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসেন। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে ৮ মার্চ। ১১, ১৩ আর ১৫ মার্চ তিনটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘুরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং শামিল হোসেন।