চিকেন কিমার তাওয়া কাবাবের সহজ রেসিপি

আটার রুটি, তন্দু কিংবা নানের সঙ্গে গরম গরম কাবাবের স্বাদ অন্যরকম। খেতে পারেন যেকোনো রাইসের সঙ্গেও। একদিন ইফতারে ঘরেই বানিয়ে নিন চিকেন কিমার তাওয়া কাবাব। রেসিপি —-

উপকরণ: চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিলি ফ্লেক্স ১/২চা চামচ, লেবুর রস ২ চা চামচ, লেমন জেস্ট ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১/২ চা চামচ, কিসমিস কুচি ২ চা চামচ, জাফরান দুধ ১ চা চামচ, কেওড়া পানি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ডিম ১ টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্যও ২/৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে কিমা থেকে পানি ঝড়িয়ে নিতে হবে। কিমাতে তেল ছাড়া সব উপকরণ মিশিয়ে মাখাতে হবে প্রায় দশ মিনিট। মাখানো ভালো হলে কাবাব মজবুত ও জুসি হয়। ননস্টিক প্যা নে তেল দিয়ে তার উপরে কিমা ঢেলে সমান করে পুরো প্যাবনে বিছিয়ে দিন। এর উপরে বাকি তেল ঢেলে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করুন। অন্যছদিকে কয়লা আগুনে দিতে হবে। অল্প আঁচে কাবাব হতে থাকবে। কিছুক্ষণ পর একপাশ উল্টে দিতে হবে। ২০/২৫ মিনিটে কাবাব হয়ে যাবে। পোড়া কয়লায় ঘি ঢেলে ধোঁয়া উঠতে দিন। সাথে সাথে কিমা কাবাবে দিয়ে ঢাকনা দিতে হবে যেন ধোয়া বের হতে না পারে। কাবাব নামিয়ে কেটে নিতে হবে। প্লেটে সালাদ, রাইস, পরোটা অথবা রুটির সাথে কাবাব পরিবেশন করুন।