রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে। চলতি অর্থবছরে রহনপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিনামূল্যে বিতরণ করা হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা জানান, দুইদিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে তালিকাভুক্ত উপকারভোগী পরিবারগুলোর হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।