চারদিনে বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত ১০৯টি এবং আজকের তালিকায় থাকা ২২টি সহ ৪ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের জারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।