চাঁপাইনবাবঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঈদের ছুটিতে রাজশাহী থেকে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এসে শহর ঘেঁষা মহানন্দা নদীতে পিতার সাথে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন এক কিশোর। এ সময় প্রাণে বেঁচে গেছেন প্রায় ডুবতে বসা তার পিতা। মাহিনুজ্জজামান চাঁপাইনবাবগঞ্জ শহরের ৪ নং ওয়ার্ডের দারিয়াপুর নতুনপাড়া মহল্লার কৃষিবিদ মো. রোকনুজ্জামানের বড় ছেলে এবং ওই মহল্লার বাসিন্দা ৪ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার নাতি। মাহিনুজ্জামান রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
কৃষিবিদ রোকনুজ্জামান বলেন, আজ সকাল ১১টার দিকে নিজ বাড়ির অদুরে একই এলাকায় শ্মশুড় মটন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে, বাড়ির পাশের নদীতে দুই ছেলেকে নিয়ে গোসলে নামেন। এক পর্যায়ে পানিতে ডুবে যেতে থাকলে স্থানীয় জেলেরা আমাকে উদ্ধার করলেও নিখোঁজ হয় বড় ছেলে মাহিনুজ্জামান। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সাার্ভিসের ডুবুরী দল মাহিনুজ্জমানকে নদী থেকে উদ্ধার করে। বাবা-ছেলে দুজনই সাঁতার জানতেন বলেও জানান রোকনুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে, মাহিনুজ্জামান ডোবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তারা মরদেহ উদ্ধার করে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, কৃষিবিদ রোকনুজ্জামানের বাড়ি দারিয়াপুর হলেও তিনি বর্তমানে পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করেন।