চাঁপাইনবাবগঞ্জে ৬ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৬ বছর যাবৎ পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানরপাড়া গ্রামের জেম খাঁ’র ছেলে সাত্তার খাঁ। র‌্যাব জানায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকার একটি রেষ্ট্ররেন্টের ভেতর থেকে আটক করা হয়। আজ সকাল ১১টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে শিবগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার হন সাত্তার। এঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের হয়। পরে জামিনে বেরিয়ে তিনি পলাতক হন। তাঁর অনুপস্থিতিতেই মামলার রায়ে ৫ বছরের সাজা হয়। এরই ধারবাহিকতায় গতকাল রাতে গ্রেপ্তার হন সাত্তার। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।