চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহভাজন আরো ২৫ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী হিসেবে আরো ২৫ জন শিশুকে ভর্তি করা হয়েছে| তাদের মধ্যে ১৩ জন ছেলে ও ১২ জন কন্যাশিশু রয়েছে| গত ২৪ ঘণ্টায় তাদেরকে ভর্তি করা হয়| আজ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগের দিন ৪৩ জন ছেলে ও ৪৯ জন কন্যাশিশুসহ ৯২ জন শিশু ভর্তি ছিল| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২৬ জন ছেলে ও ১৪ জন কন্যাশিশুসহ ৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৪ জন ছেলে ও ১ কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বতর্মানে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে| তাদের মধ্যে ২৬ জন ছেলে ও ৪৬ জন কন্যাশিশু রয়েছে| হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তৃতীয় তলায় ও নিচতলায় হাম আইসোলেশন কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে|