চাঁপাইনবাবগঞ্জে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪ জন রোগী। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ১৬ জন। নতুন ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। শনিবার জেলা হাসপাতালের শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বনের জন্য জেলাবাসীকে পরামর্শ দেয়া হয়েছে।