চাঁপাইনবাবগঞ্জে লালন স্মরণে ভক্ত-সাধু সঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে লালন স্মরণ উৎসব উপলক্ষে ভক্ত-সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শিল্পকরা একাডেমি মিলনায়তনে ‘চাঁপাই বাউল ভক্তকুল’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহজাহান চিশতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান কমিটি আহব্বায়ক কাওসার রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে লালনের বানী ও দর্শণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন আলাল সাধু, হুমায়ুন সাধু, কবি আনিফ রুবেদ, জনপ্রিয় আঞ্চলিক গান গম্ভীরা গানের ‘নানা’ ও জেলার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, পলাশ আহমেদ, কাব্য মোল্ল সহ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা এবং লালন ভক্তকুল।সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবশেন করেন ওয়াহাব বাউল, কালাম ভান্ডারী, ইসমাইল ভান্ডারী, মনিরা পারভীন, শফিকুল ইসলামসহ অন্যান্য শিল্পীবৃন্দ। বিভিন্ন শ্রেণী ও পেশার সংস্কৃতিমনার উপস্থিত সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
