চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

 চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসন ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিস্তম্ভে পূস্প স্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ।

এদিকে, সকাল ৮টায় নতুন ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান দিনব্যাপী তাদের নিজ নিজ কমসূর্চী পালন করে।