চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশহরের অক্ট্রয় মোড়ে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী এবং জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনূর রহমান এবং সঞ্চালনা করেন উপ-সহকারী প্রকৌশলী প্রণব কুমার দাশ।

বক্তারা বলেন, যেখানে সুযোগ রয়েছে সেখানে গাছ লাগিয়ে এই কর্মসূচিকে সফল করতে হবে। তারা চাঁপাইনবাবগঞ্জকে একটি সবুজ ও বৃক্ষসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের আহ্বান জানান।