চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ে প্রশিক্ষণ

 

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিপদাপন্নতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রয়াস হসপিটালের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়| পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণের
আয়োজন করে| প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন| এতে প্রশিক্ষণ দেন— পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ, দেবীনগর দিয়াড় কলেজের প্রভাষক আব্দুস সালাম| প্রশিক্ষণে কৃষি উপকরণের সাশ্রয়ী ব্যবহার ও কর্মপরিবেশ উন্নতকরণ, পরিবেশের দৃশ্যমান উন্নয়ন (মাটি, পানি ও বায়ু দূষণ কমবে) সাধিত হবে, ¯^াস্থ্য ঝুঁকি কমবে, বর্জ্যরে পরিমাণ কমে আসবে, ক্ষেত্রবিশেষ বর্জ্যকে পুনঃচক্রায়নের মাধ্যমে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে| এতে নতুন নতুন কর্মসংস্থান ˆতরি হবে, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এর ফলে সার্বিকভাবে উৎপাদন খরচ কমে আসবে ফলে উদ্যোক্তাগণ পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব সৃষ্টি ব্যতিরেকে আর্থিক ও মানসিকভাবে অধিকতর লাভবান হবেন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়|
প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলম, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, এমআইএস এবং ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, ইউনিট-৬ ব্যবস্থাপক বেলাল হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার সরকার| স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে|