চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

সদর উপজেলা থেকে শাকিল নামে একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ| নিহত শ্রমিক রানীহাটী ইউনিয়নের হাটরামচন্দ্রপুর গ্রামের মো. জাকারিয়ার ছেলে| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে পরিবারের সকলের অগোচরে কীটনাশক পান করেন শাকিল| বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি|