চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, অপরজন আহত, দেড়ঘন্টা রাজশাহী মহাসড়ক অবরোধ


চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে দ্রুতগতির ট্রাক চাপায় আবির নামে বাইসাইকেল আরোহি এক কিশোর নিহত হয়েছে| সে শহরের শাহিবাগ মহল্লার সুজনের ছেলে| একই ঘটনায় আহত হয়েছে একই বাইসাইকেল আরোহি আবু তালহা নামে অপর এক কিশোর| সে একই মহল্লার পলাশ আলমের ছেলে| তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলেও ক্ষুদ্ধ জনতা অন্তত: দেড়ঘন্টা রাজশাহী মহাসড়ক অবরোধ করে| পরে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল ¯^াভাবিক হয়| স্থার্নীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ধরে একই বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল প্রতিবেশী দুই বন্ধু| এসময় হরিপুর নামক স্থানে রাজশাহীর দিক থেকে আসা সোনামসজিদ স্থলবন্দরগামী একটি দশ চাকাট্রাক পেছন থেকে বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় আবির| গুরুতর আহত হয় আবু তালহা| সদর থানার ওসি একরামুল হক বলেন, পুলিশ ট্রাকটি আটকে অভিযান শুরু করেছে| আবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে| এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি|