চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে| আজ সকালে জেলা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনের পর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের নিয়ে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়| এখানে লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় লোকজ নানা-নাতির ‘গম্ভীরা গান’ পরিবেশিত হয়| পরে প্রদর্শিত হয় ডকুমেন্টরি| দুপুরে জেলা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কৃত করা হয়| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার, জেলা প্রশাসক আবু ছালেহ মো, মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাব উদ্দীন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতি সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ ও সাধারণ সম্পাদক আবু হাসিব সহ বিচারক, আইনজীবী, কর্মকর্তা এবং বিচার প্রার্থী সাধারণ মানুষ|
চাঁপাইনবাবগঞ্জে জেলা লিগ্যাল এইড অফিস জানায়, ২০২৫ সালে ৩৭৬টি আবেদন আপোষ মিমাংসার মাধ্যমে সফল ভাবে নিস্পত্তি করেছে| এর মধ্যে ছিল ১৩১টি দেওয়ানী, ৪৭টি ফৌজদারি এবং ১৯৮টি পারিবারিক বিরোধ সংক্রান্ত| আপোষ মীমাংসার আদায় হয়েছে ২ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ৩৬৭টাকা| এ ছাড়া ২০২৫ সালে লিগ্যাল এইড অফিসের তালিকাভুক্ত ৩৬ জন প্যানেল আইনজীবী ২৩৯টি মামলার জন্য নিযুক্ত হয়েছেন| তাঁদের বিল পরিশোধ করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার ৪২৯ টাকা|

লিগ্যাল এইড অফিস ২০২৫-এ মোট ১ হাজার ২৪২টি আবেদন পায় | এর ১ হাজার ৩টি ছিল আপোষ মিমাংসার আবেদন| যার মধ্যে দেওযানী ছিল ৫২৭টি,ফৌজদারী ২৪৮টি এবং পারিবারিক বিরোধ সংক্রান্ত আবেদন ছিল ৪৬৭ টি| এছাড়া ২০২৫ সালে ১ হাজার ৪৪ টি ক্ষেত্রে আইনগত সহায়তার পরামর্শ প্রদান করা হয়েছে| এর মধ্যে ফৌজাদারী ছিল ১৬৯টি,দেওযানী ছিল ৪০৪টি ও পারিবারিক ৪৭১টি|