চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটারসহ মোট ভোটার ছিলেন ১৪ লাখ ১০ হাজার ৯৯৭ জন। তাদের মধ্যে গণভোটে পোস্টাল ভোটসহ হ্যাঁ ভোট দিয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৪২৬ জন ভোটার। অন্যদিকে না ভোট দিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৫১৯ জন ভোটার।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ আজ সকালে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফলাফল একত্রীকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৩৩ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ২০ হাজার ৬৮ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ৩৭২ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৯২ জন এবং না ভোট দিয়েছেন ৯৫ হাজার ৭৪৭ জন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৬০ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩০১ জন এবং না ভোট দিয়েছেন ৬৭ হাজার ৭০৪ ভোট।