চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০৮ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে নির্বিঘ্নে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা| রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৫ হাজার ১ জন শিক্ষার্থী| জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, আজ জেলাব্যাপী ২৫টিঁ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে ৩০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন| তবে পরীক্ষায় কেউ বহিস্কার হয় নি| রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৪ কেন্দ্রের বাংলা প্রথম পত্রে ১১ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪১ জন| মাদ্রাসা বোর্ডের অধীনে ৬টি কেন্দ্রে দাখিল পরীক্ষার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় ২ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার বাংলা দ্বিতীয় বিষিয়ের পরীক্ষায় ১ হাজার ৭৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৬ পরীক্ষার্থী|
জেলা প্রশাসনের শিক্ষা শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার আজমাইন মাহতাব বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে| কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি| জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন| এছাড়াও প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন|