চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হরুনুর রশীদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রের এবং ভোট কক্ষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— প্রার্থী হারুনুর রশীদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তরিফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিম ও মহারাজপুর ইউনিয়নের পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। বাকি ১২টি ইউনিয়নের পোলিং এজেন্টদের আগামীকাল শনিবার একই ধরনের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়।