চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার পৃথক ৪টি মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ কুড়ি হাজার টাকা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১ টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ ইব্রাহীম নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও তাঁর স্ত্রী বেবী বেগম। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম হতে জব্দ হয় ১০০ বোতল মাদক সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘির পাড় এলাকা থেকে জব্দ করে ৩০০ ট্যাপন্টোডল ট্যাবলেট। জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও মাদ বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হন। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।