চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু ও নেশাকারক সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে চোরাচালানকৃত ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল নেশাকারক সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত ১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩টি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি আরও জানায় সদরের চরাবাগডাঙ্গা বিওপি হতে চরবাগডাঙ্গা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযানে জব্দ হয় ২টি গরু। সদরের বাখের আলী বিওপি হতে সদরের নারায়ানপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর হতে জব্দ হয় ৫টি গরু। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহল দল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে জব্দ করে ৩৫ বোতল সিরাপ। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।