গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার। আজ কলেজ মোড়ের মডেল মসজিদ মিলনায়তন এই হুইল চেয়ার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি থেকে এগুলো বিতরণ করেন। গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ অন্যরা। প্রধান অতিথি ড. মিজানুর রহমান এমপি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার তাদের শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে কাজ করবে। প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে।