গোমস্তাপুরে র‌্যাবের হাতে মাদকসহ তালিকাভূক্ত মাদক কারবারি গ্রেপ্তার

গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১২৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের নুনগোলা কেডিসিপাড়া মহল্লার মোস্তফার ছেলে হেলাল উদ্দীন। তবে অভিযানকালে হেলালের সহযোগি এবং স্ত্রী আয়না বেগম ও ছেলে হিমেল কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে জেলার কুখ্যাত ও অন্যতম শীর্ষ মাদকস্পট নুনগোলা কেডিসিপাড়া মহল্লায় হিমেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হন তালিকাভূক্ত মাদক কারবারি হেলাল। পরে আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং হেলালের স্ত্রী ও ছেলেকে আটকের অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।