গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে ইউএনওর মতবিনিময়

গোমস্তাপুরে পেট্রোল পাম মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার পেট্রোল পামের মালিক ও ৭ টি পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের চলমান সংকট পরিস্থিতি পেট্রোল পাম্পগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি বিতরণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ে লক্ষ্যে উপজেলা প্রশাসন ৭টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তিনি আরোও বলেন,অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মতবিনিময় সভায় কঠোর নির্দেশ দেওয়া হয়।