গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এই উন্নয়নমূলক কাজের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ অন্যরা। এদিকে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ী গোরস্থানে ১ লক্ষ ৩০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ১ কোটি, ২ লক্ষ ৬৮ হাজার, ৯৪১ টাকা ব্যয়ে বহিপাড়া ডাইংপাড়া থেকে হিরুপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, ৬৮ লক্ষ, ৯৯ লক্ষ ৬৮১ টাকা ব্যয়ে জালিবাগান থেকে কাঁঠালমোড় পর্যন্ত সড়ক নির্মাণ,৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে কলোনি মোড় থেকে খাঁড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এবং ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৩০৯ টাকা ব্যয় রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড-ঢুলিপাড়া পর্যন্ত দুটি ড্রেন নির্মাণ। রহনপুর পৌরসভায় বাস্তবায়িত( আইইউজিআইপি) প্রকল্প এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।