গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ

গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৩ লক্ষ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ হয়েছে। তবে এ অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। বিজিবি জানায়, আজ ভোর পৌনে ৩টার দিকে রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল গল রামদাস বিল নাম এলাকায় অভিযান চালায়। অভিযানে চোরচালানকৃত ওইসব মালামাল জব্দ হয়। দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আরফিুল ইসলাম মাসুদ বলেন, জব্দ মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা করা হবে।