এবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে


এবার হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)| আজ ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন| ২০২৫ সালের ২৪ নভে¤^রের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন| এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে| ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল| ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে| আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে| আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে|