ইরানে সব ব্যাংকে পূর্ণাঙ্গ লেনদেন শুরু আগামীকাল

ইরানে ব্যাংকিং কার্যক্রম ¯^াভাবিক ছন্দে ফিরতে যাচ্ছে| দেশটির ব্যাংক সমš^য় কাউন্সিল জানিয়েছে, আগামীকাল থেকে রাজধানী তেহরানসহ সারা দেশের সব ব্যাংক শাখায় পুরোদমে লেনদেন শুরু হবে| আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্তের আওতায় প্রধান কার্যালয়সহ সব শাখাই অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা| এদিকে গতকাল স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, স্পেন ইরানে তার দূতাবাস আবার খুলবে| যুদ্ধের কারণে মার্চে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল|