ইরানে ইসরায়েলি হামলায় নিহত ১১

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, গত রাতে মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে এক হামলায় ১১ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। সংবাদ সংস্থাটি জানায়, মাহাল্লাত শহরের তিনটি আবাসিক ইউনিটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান এবং মধ্য ইসফাহানজুড়েও মার্কিন-ইসরায়েলি হামলা সংঘটিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ভার্দাভার্দ এলাকার বাসিন্দাদের আগামী চার ঘণ্টার মধ্যে আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে।