ইরানকে ১৫ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে হবে, নাহলে ‘সত্যিই খারাপ কিছু’ ঘটবে। গতকাল তিনি এই হুমকি দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতির ফলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ অচলাবস্থার অবসান ঘটাতে ইরানের সাথে আলোচনা ভালোভাবে চলছে। তবে তেহরানের একটি ‘অর্থপূর্ণ’ চুক্তিতে পৌঁছাতে হবে।