অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এবং এতে বরুণ ধাওয়ানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের মধ্যেই জানা গেল, বরুণ অভিনয় থেকে দীর্ঘদিনের জন্য বিরতি নিতে যাচ্ছেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন। তবে ভক্তদের একাংশ মনে করছেন, ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং বা কটাক্ষের শিকার হয়েছিলেন, সেটিও এই বিরতি নেওয়ার একটি কারণ হতে পারে। তখন বরুণের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ছবি মুক্তির পর তিনি সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন। বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে। ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে। বরুণ ধাওয়ান নিজে এই বিরতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ১২ জুনের ছবির কাজ শেষ করেই তিনি লম্বা ছুটিতে যাবেন।